
আবু সাঈদ মো. ফরহাদ নওরোজ,
জেলা প্রতিনিধি:
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫২তম মহান বিজয় দিবস।
এ উপলক্ষে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে সূচনা ঘটে দিবসের। জেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ভবনে গুলোতে ওউত্তোলন করা হয় জাতীয় পতাকা। শহরের চৌরঙ্গী মোড়স্থ স্বাধীনতা স্মৃতি অম্লান চত্ত্বরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসকক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
পুষ্পমাল্য অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে, দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল আটটায় জেলা শিল্পকলা একাডেমিতে পোস্টার ও পুস্তক প্রদর্শনী, সাড়ে আটটায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধা, সুধিজন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সাড়ে ১১টায় ডিসি গার্ডেনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, বেলা ১২টায় সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধণা, বিভিন্ন উপসানালয়ে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে হাসপাতাল, জেলখানা, এতিম ও শিশু পরিবারে উন্নত মানের খাবার সরবরাহ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের পর কেন্দ্রীয় শহিদ মিনার ও শহরের বিভিন্নস্থনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র পদর্শন করা হয়।