
নিজস্ব প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার মোটরসাইকেল চোর মোঃ লাভলু মিয়া গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার।
জেলা পুলিশ সূত্রে যানা যায় যে, ০৩ জুন ২০২৪ রাত্রি ১৩.৩০ ঘটিকায় রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা হতে আসামি মোঃ লাভলু মিয়া (২৯), পিতা মোঃ খলিলুর রহমান, মাতা মোছাঃ লাভলী বেগম, সাং-দক্ষিণ চেংমারী, থানা গঙ্গাচড়া জেলা রংপুর। চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় তাদের একটি চৌকশ ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে
যানা যায়, অভিযোগকারী তার টাকার প্রয়োজন হলে মোটরসাইকেল বিক্রি করার জন্য bikroy.com এ পোস্ট দেন। পরবর্তীতে একজন অজ্ঞাত ব্যক্তি অভিযোগকারীর সঙ্গে দিনাজপুর কারাগারে চাকরি করেন মর্মে মিথ্যা পরিচয় দিয়ে উক্ত গাড়ি ক্রয় করার জন্য সম্মতি জ্ঞাপন করেন। অভিযোগকারীর মোটরসাইকেল ক্রয় করবেন বলে মোবাইল ফোনে যোগাযোগ করে এবং গত ২১ মে ২৪ইং বোদা থানাধীন বোদা বাজারে সুরমা ক্লিনিকের সামনে রাস্তায় এসে মোটরসাইকেল মালিকের সাথে দেখা করেন এবং মোটরসাইকেল মালিকের মনে বিশ্বাস স্থাপন করে মোটরসাইকেলটি ট্রাইল দেয়ার কথা বলে মোটরসাইকেলটি মালিক এর নিকট হতে নিয়ে চুরি করে পালিয়ে যায়।
মোটরসাইকেল মালিক উক্ত ব্যক্তির সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পায়। এবং অভিযোগকারী বুঝতে পারেন যে অজ্ঞাত ব্যক্তিটি মোটরসাইকেল চোর ছিলেনন।
অভিযোগকারী দীর্ঘ সময় অপেক্ষা করে উক্ত ব্যক্তি মোটরসাইকেলসহ ফেরত না আসায় বোদা থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে বোদা থানার মামলা নং- ৩২, তারিখ- ২৩ মে ২৪ইং ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়।
যানা যায়, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম এর দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযানিক দল গঠন করেন এবং তথ্য প্রযুক্তি ও সোসের মাধ্যমে অভিযান পরিচালনা করে রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা হতে আসামি মোঃ লাভলু মিয়া (২৯), পিতা মোঃ খলিলুর রহমান, মাতা মোছাঃ লাভলী বেগম, সাং-দক্ষিণ চেংমারী, থানা গঙ্গাচড়া জেলা রংপুরকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেন।
মোটরসাইকেল চোর মো. লাভলু মিয়াকে জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেলের চুরির বিষয়টি স্বীকার করে। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।