
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সর্বস্তরের মানুষের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তুলে ধরতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের দিক নির্দেশনায় পলাশবাড়ী পৌর শহরে ২ নং গৃধারীপুর ওয়ার্ডের ধানের শীর্ষ প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ও এলাকার সর্বসাধারণ মানুষের অংশ গ্রহনে ১৮ জুলাই শুক্রবার বিকালে গৃধারীপুর গ্রামের পলাশবাড়ী বধ্যভূমি চত্বরে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক আব্দুল লতিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, পৌর যুবদলের সদস্য সচিব হেমাইদুল ইসলাম মেহেদী, জেলা ছাত্রদলের নেতা আফতাবুজ্জামান বাবু, মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ,উপজেলা জাসাসের সদস্য সচিব নাজমুল ইসলাম হানিফ, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ, জাসাস নেতা শামিমসহ অন্যান্যরা। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি অত্র এলাকার সর্বসাধারণ নারী পুরুষ ভোটারগণ উপস্থিত ছিলেন।