
পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের সমন্বয়ে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ই এপ্রিল সোমবার উপজেলার শহীদ আবু সাঈদ অডিটোরিয়াম হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু,সহ উপজেলা বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন