
শামসুন্নাহার সুমা
নব নিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব আবু তাহের মাসুদ’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ সমিতি।
গেলো ১২ ই জানুয়ারি -২০২৫ ইং ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হল কক্ষে আলোচনা, শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে।
এসময় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির মুখপাত্র মুফতী আল্লামা খলিলুর রহমান জিহাদী, সভাপতি মোঃ মাজিদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মাতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অন্যতম শুরা সদস্য( প্রেসিডিয়াম মেম্বার ) ও বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতির উপদেষ্টা ডাঃ শফিউর রহমান সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ৫৯৫১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪১৬৫৭ জন শিক্ষক কর্মচারী দের জাতীয় করণ বিষয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে গণশিক্ষা সচিব আবু তাহের মাসুদ রানা যতো তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয় গুলো পূর্ণ যাচাই -বাছাই করে জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
পরিশেষে মিষ্টি বিতরণ ও দোয়া মোনাজাত এর মধ্যে দিয়ে আলোচনার শুভেচ্ছা বিনিময় পর্ব সমাপ্তি টানা হয়।