
মোহাম্মদ আব্দুন নুর রানা
ফরিদপুর সদর প্রতিনিধি
গত ১৪ এপ্রিল সালথা উপজেলার গট্টি ইউনিয়নে দুই কিশোরের ক্যারাম খেলাকে কেন্দ্র করে কয়েক গ্রামের মধ্যে সংঘর্ষে বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জনাব মোহাম্মদ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর এবং জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এসময় তাঁরা ভুক্তভোগীদের সাথে কথা বলেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এবং পুলিশকে সার্বিক সহযোগিতা করার কথা বলেন।