
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অপরূপা মন্ডল (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে,সে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডলের কন্যা এবং আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণির ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায় ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে ফেল করার কারণে সে দশম শ্রেণিতে ভর্তি হতে পারেনি। এই নিয়ে ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে মা বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে ঘরে থাকা রাসায়নিক সার ও কীটনাশক পান করে সে আত্মহত্যার চেষ্টা করে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।