
মোহাম্মদ আব্দুন নুর রানা
সিনিয়র রিপোর্টার
ফরিদপুরের কানাইপুর আখ সেন্টার এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় ও অবৈধ অস্ত্র উদ্ধার।
অভিযান পরিচালনা:
শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মিনহাজের নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পুকুরের পানি সেচে তল্লাশি চালানো হয়। এ সময় পানির নিচে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের বিবরণ:
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি পিস্তল ও ১৬ রাউন্ড গুলি, ২টি কাটা পাইপগান ও ২ রাউন্ড গুলি, ৫টি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট বড় ছেন, দা, ৮টি বল্লম, ৬টি ছোট বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, ১টি টেটা এবং ৫টি খালি কাঁচের মদের বোতল।
যৌথ বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিরাপত্তার স্বার্থে তাদের ক্যাম্পে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত ও অভিযান চলমান রয়েছে।