
মোঃ শাহজাহান খান
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামে আসন্ন ঈদুল আযহার আনন্দের বদলে চলছে শোকের মাতম।
একই পরিবারের দুই ভাইয়ের তিন শিশু সন্তানের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা রূপসী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের আপন দুই ভাইয়ের তিন শিশু সন্তান খেজুর খাওয়ার জন্য খেজুর গাছের গাছে ওঠে তিন শিশু কিন্তু তিন শিশুই গাছ থেকে পড়ে যায় পানিতে পা পিছলে, এবং পানিতে ডুবেই তিন শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে পরিবারগুলোতে চলছে শোকের মাতম পিতা মাতারা প্রায় পাগল।
নিহতরা হলেন মন্যাস আলীর সন্তান নুসরাত (৮), ও রফিকুল ইসলামের মেয়ে সোনিয়া (৮),ও মেহেদী (৬)
দুই ভাই তাদের শিশুসন্তানদের হারিয়ে নির্বাক হয়ে গেছে, পুরো এলাকা জুড়েই চলছে শোকের মাতম।