
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু এলাকায় ভোর রাতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোর রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৮ নং সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে ও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তিরা হলেn ,কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে শিপন আলী।
কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন,ভের রাতে উত্তরবঙ্গ থেকে একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সেতু এলাকার ৮ নং ব্রিজে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। পরে আমরা গিয়ে ঘটনাস্থল থেকেই চালক ও হেলপারের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু থানায় হস্তান্তর করি।