
বিনোদন ডেস্ক
টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী – উপস্থাপক ও নাট্যকার এলিনা শাম্মী। নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই দর্শক – ভক্তদের অভিনবাদন জানাতে পর্দায় আসছেন। আসছে ৩ জানুয়ারি পাচ্ছে এই গুণী অভিনেত্রী অভিনীত তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ ছবিটি। এই ছবিতে বিশেষ একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। এই ছবিটির মুক্তির মধ্য দিয়েই ২০২৫ এর শুভ সূচনা হতে যাচ্ছে এলিনা শাম্মী’র।
মধ্যবিত্ত ছবিটি মুক্তির আগে এলিনা শাম্মী বলেন, ভীষণ ভালো লাগছে যে, নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম ছবিটি আমারই অভিনীত। নিঃসন্দেহে এটা আমার জন্যে অনেক ভালো লাগার বিষয়। মধ্যবিত্তছবির গল্প মূলত রানু চরিত্রটিকে ঘিরে আবর্তিত হয়েছে। আমি এই রানু চরিত্রে অভিনয় করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি, শ্রম দিয়েছি।পরিচালক তানভীর ভাইও অনেক কষ্ট করেছেন সবাই মিলে আসলে মধ্যবিত্তকে দর্শকের মনের মতো, ভালো লাগার মতো একটি চলচ্চিত্র হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছি।
এলিনা আরও শাম্মী বলেন, আমি মধ্যবিত্ত ছবিটি খুবই আশাবাদী। ছবিটি আমাদের যাপিত জীবনেরই গল্প।এই কারণেই আমার মনে হয় সবারই এই ছবিটি সিনেমাহলে গিয়ে উপভোগ করা উচিত। আমাদের সমাজ ও পারিবারিক জীবনের দুর্দান্ত গল্পের দারুন একটি ছবি এটি।
এদিকে, এলিনা শাম্মী ইতিমধ্যে শেষ করেছেন অপূর্ব রানার ‘জলরং’, সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ ছবিগুলোর কাজ। তিনটি ছবিতেই শাম্মী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।জাহিদ হোসেন পরিচালিত ‘লীলামন্থন’ ছবিতেও অভিনয় করছেন তিনি। ২০২৫ এর শুরুতে এই ছবিটির কাজ করবেন বলে জানালেন তিনি।
এলিনা শাম্মী অভিনীত প্রথম চলচ্চিত্র শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘৭১এর মা জননী’। এতে তার সহশিল্পী ছিলেন আগুন ও নিপুণ। ওই ছবিটির মাধ্যমে চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে লাইম লাইটে আসেন সুন্দরী অভিনেত্রী এলিনা শাম্মী।
২০২৩ সালের ব্যবসা সফল চলচ্চিত্র হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’তে দারুন একটি চরিত্রে অভিনয় করেছিলেন এলিনা শাম্মী। ছবিতে তিনি সুপারস্টার শাকিব খানের ভাবির চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন।চরিত্রটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন শাম্মী। আবার কিছুদিন আগে অনন্য মামুন পরিচালিত মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ ছবিতেও একজন ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে চমৎকার অভিনয় করে আলোচিত হয়েছেন।