
খাগড়াছড়ি প্রতিনিধি;
খাগড়াছড়িতে সনাতনী দের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৩/০৯/২০২৪ বিকালে খাগড়াছড়ির লক্ষ্মী নারায়ন মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর হয়ে চেঙ্গি এস্কোয়ার প্রদক্ষিণ করে শহরের প্রাণ কেন্দ্র মুক্তমঞ্চে এসে বিক্ষোভ পরবর্তী মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
দেশব্যাপী হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে আক্রমণের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে ৮ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।
বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার ব্যানারে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন,হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও লক্ষ্মী নারায়ন মন্দির সাধারন সম্পাদক নির্মল দেব।
বক্তৃতায় তিনি বলেন, নৈতিক দায়িত্ব থেকে আমাদের যৌক্তিক দাবি সরকারের কাছে উত্তাপন করলাম। সরকার সকল সম্প্রদায়ের পাশাপাশি সনাতনী ধর্মের প্রাণের দাবি মেনে নিলে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতিষ্ঠা হবে মন্তব্য করেন তিনি।
এতে সারাদেশের হিন্দুদের উপর নির্যাতন,ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে আক্রমণের প্রতিবাদ জানায়।