
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
অদ্য ১৭ আগষ্ট ২০২৫ খ্রি: (প্রথম দিন) গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে গাইবান্ধা জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের প্রথম দিনের ইভেন্ট ‘‘শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা সার্বিক তত্ত্বাবধায়নে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টাসের প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্যসহ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।
প্রথম দিনের নিয়োগ কার্যক্রম শেষে, নিয়োগ বোর্ডের সভাপতি নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা চাকরি প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন। উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল (১৮ আগস্ট-২০২৫) সকাল ০৭.৩০ ঘটিকায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য পুলিশ লাইন্স মঠে উপস্থিত থাকাতে বলেন।