
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা যুবলীগের সিনি. যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান ও ফুলকি ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ নুরুল আমিন কে গ্রেফতার করা হয়েছে। মিজানুর রহমান কে শনিবার(২৪মে) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে ও মো: নুরুল আমিন কে রবিবার (২৫মে) সকালে বাসাইল গার্লস স্কুল এলাকা থেকে বাসাইল থানা ও টাঙ্গাইল সদর থানা পুলিশের সমন্বয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: মিজানুর রহমান কাশিল ইউনিয়নের বন্দে ভাটিপাড়া এলাকার মৃত বছির মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মোঃ নুরুল আমিন ফুলকি ইউনিয়নের ফুলকি গ্রামের মোঃ আবুল হোসাইন এর ছেলে ও বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন ছাএলীগের সভাপতি ।
গত ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনে ১৮ নং একটি মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,টাঙ্গাইল থানা পুলিশের সমন্বয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।