
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের বাসাইল উপজেলা শাখার নির্বাচনে সভাপতি পদে বাশিরুল ইসলাম বাদল এবং সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মিয়া নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাচনের ফলাফল ঘোষণা করেন আব্দুল কাদের মিঞা।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে বাশিরুল ইসলাম বাদল ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম রেজাউর রহমান পান ১৯১ ভোট এবং মির্জা মোশারফ হোসেন পান ৬০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মিয়া ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির খান ইমন পান ১৯৫ ভোট এবং মোহাম্মদ বাসেত পান ৩১ ভোট।
এ নির্বাচনে মোট ৪১টি পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ৩০টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কার্যকরী সভাপতি যুবরাজ ভূঁইয়া, কার্যকরী সাধারণ সম্পাদক মীর রুবেল, সিনিয়র সহ-সভাপতি (নারী) তাহমিনা খোশনবীশ, সহ-সভাপতি মোহাম্মদ হাসিবুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক সুমী শিকদার, সাংগঠনিক সম্পাদক মান্নান মিয়া, নারী সম্পাদক মোহসীনা জাহান, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম এবং শিক্ষা, প্রাশি ও মাউশি সম্পাদক হাবিবুর রহমান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজুস সালেহীন। নির্বাচন কমিশনার ছিলেন মমিনুল হক, জেরিন নাহিদ মিলি, আব্দুল মালেক খান ও হাবিবুর রহমান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বাসাইল উপজেলার শিক্ষক সমাজের পেশাগত উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষক পরিবারের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।