
(বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ বিমান বাহিনীর ৬৪তম ফ্লাইং ইন্সট্রাক্টর কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল খায়ের উল আফসার কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বগুড়া এরুলিয়াতে বিমান বাহিনীর ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কোর্সে বিমান বাহিনীর ১১জন এবং নৌ বাহিনীর একজন কর্মকর্তা অংশ নেন। উক্ত অনুষ্ঠানে এ আর ভাইস মার্শাল খায়ের উল আহসান জানান আজ থেকে কোর্স সম্পন্নকারী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভূক্ত হলেন, যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত বৈমানিকদের দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি, পিএসসি এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। এদিন বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা ও বাংলাদেশ নৌ বাহিনীর ১ জন কর্মকর্তা ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। এছাড়াও ৬৪ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মুসফিকুর রহমান জিডি (পি) সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ অর্জন করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উদ্ধতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।