
রাতুল সাহা, বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৬-৪৭-৪৮-৪৯তম ব্যাচের শিক্ষার্থীদের স্ব-শরীরে ক্লাস শুরু হবে আগামী ১০ জানুয়ারি। ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডীন ও বিভাগীয় প্রধানগণের সমন্বয়ে অনুষ্ঠিত ১৮২তম সভায় এমন সিদ্ধান্ত হয়।
পাশাপাশি ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট ১ জানুয়ারি হতে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লাস শুরু হওয়া নিয়ে প্রকাশিত নোটিশে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ওয়েবসাইট হতে ক্লাস রুটিন সংগ্রহ করতে বলা হয়।
উল্লেখ্য, এর আগে নবীন ৪৯তম ব্যাচের ক্লাস নভেম্বর মাস থেকে অনলাইনে অনুষ্ঠিত হয়ে আসছে। ১০ জানুয়ারি তাদের প্রথম স্ব-শরীরে ক্লাস শুরু হবে।