
নিজস্ব প্রতিবেদক
ঢাকার সাভার ও গাজিপুরের সকল পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন আগামী বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত কিংবা আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে। ইতোমধ্যে শ্রমসংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ শ্রমের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।