
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মীনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে ও তার রুহের মাগফেরাত কামনায় গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সনের উদ্যোগে পলাশবাড়ীতে এতিম শিশুদের দিয়ে কোরাআন খতম করা হয়েছে ।
৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ও নিশানতারা এতিমখানায় পৃথক ভাবে উপজেলা বিএনপি পরিবারের নেতাকর্মীদের ও পলাশবাড়ী আর্দশ এতিমখানা ও নিশানতারা পীরবাগ এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষক এবং এতিম শিশুদের অংশ গ্রহনে এ কোরআন খতম করা হয়।
এসময় গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, সদস্য সচিব হাসান মোহাম্মাদ ইমরান,মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদ, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল ইসলাম হানিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাওন সরকার, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত,পৌর জাসাস সদস্য সচিব ফরহাদ হোসেন পিন্টুসহ অন্যান্যরা।