
বিনোদন ডেস্ক
শ্রীদেবী তনয়া ও বলিউডি তারকা জাহ্নবী কাপুরের শাড়ির লুক মানেই আবেদনময় উপস্থাপন। মা শ্রীদেবীর মতোই শাড়িতে খুবই মানানসই বলিউডের এই জেনজি তারকা। একেবারে ট্র্যাডিশনাল কাতান শাড়ি থেকে শুরু করে চোখ ধাঁধানো সব ফিউশন শাড়ির লুকেই আবেদনময়ী জাহ্নবী’র দেখা পাওয়া যায়। হালের আলোচিত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দেভারা’র কল্যাণে দক্ষিণি আমেজের ফিউশন স্টাইল আর একেবারে জাহ্নবী সুলভ চিরাচরিত ড্রেপিংয়ের দুটি শাড়ির লুকে সম্প্রতি দেখা গেছে এই বলিউড ডিভাকে। দু’টি লুকে খুবই ভিন্ন হলেও দুই জায়গায়ই তিনি পরেছেন ব্রালেট স্টাইল ব্লাউজ। চলুন তবে জাহ্নবী কাপুরের ইনস্টাগ্রাম এর ব্রালেট- শাড়ির লুক নিয়েই এই প্রতিবেদন।
জাহ্নবী’র সাউথ ইন্ডিয়ান স্টাইল লুকটি নজর কেড়েছে সকলের। পরেছেন ফো পার্লের লহর দেওয়া আর নীল পাথর বসানো ব্রালেট স্টাইল ব্লাউজ আর ফিউশন শাড়ি।
তার সাজে বাড়াবাড়ি নেই। খোলা চুলের সঙ্গে কাজল – মাসকারা আর সেমি ম্যাট হালকা লিপকালার
তার গায়ে দেওয়া ব্লাউজের নেকলাইনে গলায় চোকারের মতো অংশ থেকে ছড়িয়ে গেছে মুক্তার লহরগুলো। ডিপ সুইটহার্ট নেকলাইনের সঙ্গে এই লহরগুলো মিলে হলটারনেক এফেক্ট দিয়েছে। আর ড্রেপ স্কার্টেও পার্লের কাজ। এক পাশ দিয়ে উঠে গেছে আঁচলের মতো চিকন অংশ। প্যাস্টেল নীল শেডের শাড়িটিতে খুবই মানিয়েছে জাহ্নবীকে।
কানে তার টিয়ারড্রপ স্টাইল দুলেও পার্ল আর নীল রং। গোলাপি অমব্রে শাড়ির সঙ্গে ম্যাচিং ব্রালেট স্টাইল ব্লাউজ পরেছেন জাহ্নবী।শাড়ির বর্ডারে ঢেই প্যাটার্নের লেস আর শাড়ি জুড়ে ছোট বুটি করা
ফুলেল এমব্রয়ডারি করা গোলাপি ব্রালেট – ব্লাউজটি খুবই আকর্ষণীয়
খোলা চুল, হালকা গোলাপি ন্যুড লিপকালার আর কাজল রয়েছে সাজে। সঙ্গে আংটি আর দুল পরেছেন জাহ্নবী।