রাঙ্গামাটি সংবাদদাতা
আজ ৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রি: রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কর্তৃক ভগবান শ্রীকৃষ্ণ এঁর ৫২৪৯ তম জন্মতিথি উপলক্ষ্যে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্মৃতি বিকাশ ত্রিপুরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদার এমপি । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
আলোচনা সভায় পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী এর শুভেচ্ছা জানান এবং ভগবান শ্রীকৃষ্ণ এঁর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে তিনি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব বাবু সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান, পৌর মেয়র জনাব মো: আকবর হোসেন চৌধুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
