
মিজানুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধি
পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন পার্কে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, ব্যাপক সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়াতে।
ময়মনসিংহের ভালুকায় একটি বিনোদন পার্কের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পরিবারের নারী শিশুসহ সাত জন। রবিবার চার ফেব্রুয়ারি অরণ্য পার্কের ভিতর ঘটনা এ ঘটনা ঘটে। রাতেই ভালুকা মডেল থানা দুপক্ষই অভিযোগ করেছে। ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শ্রীপুর উপজেলার শাহজাহান মিয়া ও তার স্ত্রী ফাতেমা আক্তার নিশি কে মারধর করে। সাথে থাকা আরো চারজনকে লাঞ্ছিত করে। পার্কের ভিতর সুইং রাইটে ব্যবহার নিয়ে ঘটনার সূত্রপাত। দুই পক্ষের অভিযোগ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবে বলে ভালুকা থানা সুত্রে জানা গেছে।
তবে সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।