
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে পিপলস পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ এর বিরুদ্ধে পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
শুক্রবার (২ মে) বেলা ১১টায় ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগ উপজেলার মহিষমার ইউনিয়নে আশ্রা (রাগামারী)
বাজারে পরিবেশ দুষণ আইনের তোয়াক্কা না করে স্থানীয় কিছু দালালের সহযেগিতায় আবাসিক এলাকায় পরিবেশ দুষণকারী পিপলস্ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিঃ স্থানীভাবে বন্ধ ও নতুন করে পরিবেশ দূষণকারী কোন প্রতিষ্ঠান না করার দাবীতে এ মানববন্ধনে কর্মসূচি পালিত হয়।
এসময় এলাকার বিভিন্ন বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল “একনজরে পরিবেশ দূষণের একাংশ” লেখা ব্যানার, যাতে স্থানীয় বিভিন্ন পরিবেশগত বিপর্যয়ের ছবি সংযুক্ত ছিল। তারা অভিযোগ করেন, মাছি, পোকামাকড়, দুর্গন্ধ, পরিবেশ নষ্ট, কৃষিজমি অকেজো হয়ে পড়া, গাছপালা নিধন, জলাধার ভরাটসহ নানাবিধ পরিবেশগত ক্ষতির শিকার হচ্ছেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশকে ধ্বংস করে এমন কার্যক্রম চললেও কর্তৃপক্ষ নির্বিকার। দ্রুত এসব অনিয়ম বন্ধ করে পরিবেশ রক্ষার দাবিতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ ইয়াসিন আলী, মোঃ মকুল হোসেন, মোঃ খাইরুল ইসলাম শান্ত, মোঃ মাওলানা আঃ আজিজ, মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তব্য স্থানীয়রা এলাকায় বাসী জানান, প্রয়োজন হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি হাতে নেবেন, যাতে তাদের বসবাসযোগ্য পরিবেশ ফিরিয়ে