
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) দুপুরে মধুপুর উপজেলা হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন, মধুপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা শিক্ষা অফিসার ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময়ে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার সালমা আফরোজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা কমিশনার গার্ল গাইডস শিক্ষিকা জেসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বাবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল আউয়াল খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মহিউদ্দিন আহামদ, বোকারবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শহিদা প্রমূখ।
সভায় প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, নেতৃত্বগুণ ও সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ‘হলদে পাখি’ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলদে পাখি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময়ে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও শিক্ষিকা।