
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে মেধা বৃত্তি, সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা. রেশমা আনাম রোজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সোবহান, সাধারণ সম্পাদক এনামুল হক, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক, পৌর বিএনপির সহসভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের মধুপুর শাখার সভাপতি আব্দুল হামিদসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে উৎসাহিত করতেই প্রতি বছরের মতো এবারও মেধা বৃত্তির আয়োজন করা হয়েছে। এ বছর উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে।
এ সময় মধুপুর উপজেলার বিভিন্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ ও মৌসুমী।