
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের ভ্যান ও রিক্সার র্যালির মাধ্যমে ঘুরে ভোট প্রার্থনা করেছেন মধুপুর পৌর শহরে ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুরে পৌর শহরে আলিতে গলিতে এ ঘুরে ঘুরে এ কার্যক্রম পরিচালনা করেন। মধুপুর পৌর ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ রিক্সা ভ্যান র্যালির আয়োজন করা হয়েছে।
হাজারের অধিক রিক্সা নিয়ে আনন্দ র্যালি টি মধুপুরে সরকারি কলেজ থেকে শুর করে মধুপুর আনাসর চত্বরে এসে শেষ হয় ।
এসময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম, রতন হায়দার,
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো: নাজমুল হক,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রবিন, পৌর যুবদলের সদস্য সচিব শামীম হোসেনসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা র্যালিতে অংশগ্রহণ করেন ।