
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে শোলাকুড়ী দিঘিরপাড় এলাকায় জালেমন বেগম হত্যা মামলার প্রধান আসামী শাহ আলম (৩২) কে মধুপুর থানা পুলিশ নরসিংদী থেকে গতকাল বুধবার আটক জেল হাজতে প্রেরণ করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল জালেমন হত্যার রহস্য উদঘাটন নিয়ে মধুপুর থানায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন।
উল্লেখ্য ৩১ জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি দিঘিরপাড় এলাকায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ মিঠুর মা জালেমন বেগম নৃসংশভাবে খুন হয়।
প্রেস ব্রিফিং এ জানান, জালেমন বেগম বাড়িতে একাই বসবাস করতেন। এ বাড়িতে এর আগেও কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। ঐদিন সন্ধ্যায় জবানবন্দিতে আসামি শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন তারা। এ সময় কুড়াল ও রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশী রেজাউলের স্ত্রী প্রতিদিনের মতো পান খাওয়ার উদ্দ্যেশে জালেমনের বাড়িতে গিয়ে দেখে সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্বপ্নার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে জালেমনের মৃতদেহ দেখে। এ ঘটনায় মধুপুর থানায় একটি হত্যা মামলা হয়। পুলিশ একটি চৌকস টিম এ হত্যা রহস্য উদঘাটনে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গত বুধবার শাহ আলমকে নরসিংদী থেকে আটক এবং হত্যার কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করে । এ হত্যার রহস্য উদঘাটনে আমরা জেলা পুলিশ সহ সকলে মিলে টিম ওয়ার্কের মাধ্যমে এ কাজটি করতে সক্ষম হয়েছি।