
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকা হতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গাইবান্ধা জেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ, সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও পুরস্কার বিরতণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন । এ সময় কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে ইনডোর স্টেডিয়ামে ১১.০০ ঘটিকায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, জানাব শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), গাইবান্ধা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।