
মাগুরা প্রতিনিধি
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার মাগুরা জেলার সদর উপজেলার শত্রুজিৎপুর বৈরাগীপাড়ায় এক পরিবারের সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরিবারের সবাই এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, আজ সন্ধ্যা ৭টার দিকে শত্রুজিৎপুর বৈরাগীপাড়ার প্রতাপ সাহা ওরফে সেন্টু সাহার বাড়িতে কে বা কারা ঘরের পাশে টিউবওয়েলের ভিতরে কোন চেতনা নাশক পদার্থ ফেলে যায় যা কারো দৃষ্টিগোচর হয়নি। পরিবারের সবাই রাতের খাবার খাওয়ার জন্য টিউবওয়েল থেকে পানি এনে সবাই যখন সেই পানি পান করেছে সবাই অজ্ঞান হয়ে পড়ে। সৌভাগ্যবশতঃ প্রতাপ সাহার ছোট ছেলে সাগর তখন বাড়িতে ছিলনা, বাজারে ছিল। সে বাড়ি এসে দেখতে পায় সবাই অজ্ঞান হয়ে এখানে ওখানে পড়ে আছে। তখন ঘটনা বুঝতে পেরে সে তাদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য যে, বাড়ি থেকে কোন মালামাল খোয়া যায়নি।
এলাকায় এ ধরণের প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধ করতে না পারলে ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটতে পারে বলে সচেতন মহলের ধারণা।
তাই প্রশাসনকে এ প্রতারক চক্রের প্রতারনা থেকে এলাকাবাসীকে রক্ষার জন্য আরো বেশি কঠোর হওয়ার দাবি এলাকাবাসীর।