মাগুরা সংবাদদাতা
মাদক নির্মূলে মাগুরা জেলা পুলিশ সুপারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা ডিবি,মাগুরার এসআই (নিঃ)/ কাজী শামসুল আলম, এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৯/২০২৩ তারিখ বেলা অনুমান ১৭:৫০ ঘটিকার সময় মাগুরা জেলার সদর পৌরসভাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদকব্যবসায়ী ১। মোঃ মিন্টু হাসান (৩৮), পিং-মোঃ কুদ্দুস লক্ষন, সাং- মালিগ্রাম, থানা-মাগুরা, জেলা-মাগুরাকে গ্রেফতার করেন।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু প্রক্রিয়াধীন ।
