
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মির্জাপুরে ৩০০পিস ইয়াবাসহ শওকত হোসেন(৪৮)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শওকত হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মির্জাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)রাশেদ ফজল জানান,এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।গ্রেফতার শওকত হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।