
বিশেষ প্রতিনিধিঃ
রংপুর জেলার গঙ্গাচড়া থানার পূর্ব ইছলি গ্রামে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে মোঃ হাফিজুর রহমান নামে একজন ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর, রাত ১২:২০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে মোঃ হাফিজুর রহমান মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে উপস্থাপন করা হবে। যৌথ বাহিনী জানিয়েছে, এই অভিযান এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে সহায়ক হবে।