
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’-এর মানিকগঞ্জ জেলা শাখার কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।ফাহাদ আহমেদ আসিফ-কে সভাপতি ও খাব্বাব হোসেন ত্বহা-কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এছাড়া কমিটির সহ-সভাপতি সাগর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ।
গত বুধবার(১৮ অক্টোবর) রাইট টক বাংলাদেশ-এর পরিচালক ও সভাপতি আল আমিন এম তাওহীদ এবং কেন্দ্রীয় সভাপতি এম হাফিজ ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।