
রাঙ্গাওয়ালী প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাম্য মানবিক বিনির্মাণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাঙ্গাবালী উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা কর্মীদের উপস্থিতে সমাবেশ স্থান জন সমুদ্রে পরিনত হয়। দীর্ঘদিন পর সমাবেশ করতে পেরে নেতা কর্মীদের মাঝে বাধভাঙ্গা উচ্ছাসে পরিনত হয়। এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষক বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন,
বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব, হাসান আল মামুন।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি জানাব, রহমান ফরাজী ও সাধারণ সম্পাদক জনাব হারুন হাওলাদার ও রাঙ্গাবালী উপজেলার ছয়টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক সহ সকলস্তরের নেতা কর্মীরা।
