জাকেরুল ইসলাম জাকের। চট্টগ্রাম রাঙ্গুনিয়া।
রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর এলাকায় ৩১শে মে বুধবার বিকাল ৪ঘটিকায় দক্ষিণ নিশ্চিন্তা পুর জুনিয়র হাই স্কুল হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তর রাঙ্গুনিয়া উপজেলা শাখা কতৃর্ক আয়োজিত বেকার যুবকদের আত্ন কর্ম সংস্হানের লক্ষে গবাদি পশু পালন বিষয়ে সাপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দানু মিয়া,র সভাপতিত্বে আহমদ ছফা এগ্রো ফর্মের সত্তাধিকারী তরুণ উদ্দ্যোগতা গিয়াস উদ্দিন গিয়াসের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নিবার্হী কর্মকতা আতাউল গনি ওসমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার
কল্পনা চাকমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, হোছনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আব্দুল মান্নান, বিডি মিডিয়ার পরিচালক দিদারুল আলম দিদারসহ অন্যান্য। অনুষ্ঠানে বক্তারা বলেন যুবকরাই দেশের প্রাণ শক্তি, যুব সমাজ তোমরা যারা যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ নিয়েছো, প্রশিক্ষণ হতে যাহা শিখছো, তা নিজেরাই নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করো, চাকরির পেছনে না ঘুরে নিজেরাই উদ্যোক্তা হও, দেখবে সফলতা আসবে। তখন চাকরি তোমাদের পেছনে ঘুরবে।
