
খুলনা সংবাদদাতা
বাংলার ৩০ লাখের বেশি শহিদ আর লাখো মায়ের সম্ভ্রমের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস, বিজয়ের আনন্দ। আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার শোষিত মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ, নিজের ভূখণ্ড। অবসান ঘটেছিল ২৪ বছরের পাকিস্তানি জান্তাদের দুঃশাসন। শোষণের জাঁতাকলে নিষ্পেষিত বাঙালি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নিয়েছিল প্রথমবার। আজ মহান বিজয় দিবস। বাংলার মানুষের জীবনের সবচেয়ে কাক্সিক্ষত ও আবেগঘন দিন এই দিনটি উদযাপন করতে পিছিয়ে নেই সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী) খুলনা জেলা রূপসা উপজেলা জেলার চাঁদপুর গ্রামে অবস্থিত রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় পূনর্বাসন কেন্দ্রটি।বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা বিজয় মিছিল ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করেন এবং উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সকল আমজনতা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান।
র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ খান মোঃ শফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা
প্রধান শিক্ষক: মো : রবিউল ইসলাম। সহকারী শিক্ষক মো: মোস্তাসিম বিল্লাহ পলাশ জুনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মো: জাকির হোসেন মো: আলামিন সবুজ, শিক্ষা সহায়ক মো:আলতাফ হোসেন,লিটন বাকচি, প্যারেড কমান্ডার মো: শামিম হোসেন অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।