
লোহাগাড়া প্রতিনিধি সুকুমার নাথ
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন আধুনগর ইউনিয়নে কুলপাগলী গ্রামে পাহাড় ও টিলা কাঁটার দায়ে অভিযান চলায় ভ্রাম্যমান আদালত।।
১৬ ই জুন রবিবার উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও) মুহাম্মদ ইনামুল হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি নুরুল কবির বদ কে পাহাড় ও টিলা কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন।।
অভিযান কালে আনসার ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান জানান,
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আধুনগর ইউনিয়নে কুলপাগলী এলাকায় পাহাড় ও টিলা কাটার স্হান পরিদর্শন করি। টিলা ও পাহাড় কাটার ঘটনায় জড়িত থাকার দায়ে মাটি ও বালু ব্যবস্হাপনা আইন ২০১০ এর ধারামতে আধুনগর ইউনিয়ন আওয়ামিলীগের বর্তমান সভাপতি নুরুল কবির বদ কে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।।
তিনি আর ও জানান পাহাড়, টিলা, ও বালু কাটার সাথে যে কোন প্রভাবশালী জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।।