
চাঁদপুর সংবাদদাতা
গত ৭ অক্টোবর শনিবার বিকাল তিন টা ছেংগারচর কলেজ মাঠে ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ তিনি বলেন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। বাংলাদেশ এখন রোল মডেল। তিনি আরো বলেন দেশের মানুষ এখন শান্তিতে আছেন দেশ কে এগিয়ে নিয়ে যেতে হবে। নেএীর উন্নয়ন মানুষের কাছে পোছাতে হবে।
পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি চাঁদপুর জেলা সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুনাঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমানগনি পাটোয়ারি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য দিপু চৌধুরী, ষাটনল সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের নেতা গাজি মুক্তার, পৌর আওয়ামী লীগের নেতা মনির হোসেন, সহ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।