
কৃষ্ণ কুমার মহন্ত
বগুড়া প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিকের পক্ষে এলাকার সুধী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও দলীয় নেতকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন।
গতকাল সোমবার বিকালে তার ব্যক্তিগত নিজ কার্যালয় থেকে গণসংযোগ শুরু করে নাগরবন্দর, ভূরঘাটা, দহিলা, বগিলাগাড়ী, কালিপাড়া, লালদহ, বানাইল সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, আফিস মাহমুদ মিল্টন, ভারপ্রাপ্ত পৌর মেয়র আবু সাইদ, পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, সাধারণ সম্পাদক ছামছুল মোল্লা, আওয়ামী লীগ নেতা শ্রী গোপাল চন্দ্র মোহান্ত, আব্দুল মোত্তালেব, এমদাদুল হক, খ.ম শামীম, শাহাব উদ্দিন শিবলী, কৃষ্ণ কুমার মহন্ত, সোহেল রানা মিন্টু, রাসেল আহম্মেদ, শাহেন শাহ মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ হেলাল, মাহেদুল ইসলাম লাকি, আবুল হাসনাত খুসরু, মিজানুর রহমান মিলন, মাহবুবুর রহমান মতি, সিরাজুল ইসলাম, রেজাউল করিম ছানা।