
মো : নুর আল জান্নাত
শিশুদের ‘নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন জামালপুরের তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল শিহাব (১৭)। তিনি শিশু শ্রম, বাল্যবিবাহ, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা প্রসারে দীর্ঘদিনের অবদান এবং সক্রিয় নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই মর্যাদাপূর্ণ মনোনয়ন পেয়েছেন।
আব্দুল্লাহ আল শিহাব ধানুয়া কামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়,বকশিগঞ্জ জামালপুর হতে এসএসসি (২০২৩)এবং ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহণ করেন। শিহাব একই সাথে Anti Child Marriage Organisations (ACMO)-এর সেন্ট্রাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন যা বাল্যবিবাহ ও শিশু অধিকার রক্ষা সহ ( SDG) নিয়ে কাজ করে থাকে।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা সংস্থা ‘কিডসরাইটস ফাউন্ডেশন’ প্রতিবছর বিশ্বব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ করা কিশোর–কিশোরীদের এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে।
শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার প্রসারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি অসংখ্য পরিবারকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন এবং একাধিক বাল্যবিবাহ প্রতিরোধে ভূমিকা রেখেছেন।
মনোনয়ন প্রসঙ্গে আব্দুল্লাহ আল শিহাব বলেন,
“এই মনোনয়ন আমাকে আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে শিশুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই।”
শিহাবের এই সাফল্যে এলাকাবাসি, তার সহপাঠী ও শিক্ষক সহ সকল শ্রেনীর মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।