
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইল সখীপুর উপজেলার সুরীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদ ধসে ইলমা আক্তার (৯) নামের ৫ম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে।
গতকাল রোববার(২০ জুলাই) এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন এটি প্রায় ৪০ বছরের পুরাতন ভবন। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ছাএ-ছাএীদের ক্লাস চলছে গাছের নিচে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বলেন উক্ত বিদ্যালয় পরিদর্শনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে পাঠানো হয়েছিল ধসে যাওয়া রুম টিকে পরিত্যক্ত ঘোষণা করে অস্থায়ী ভাবে ক্লাস নেওয়ার ব্যবস্হা গ্রহন করা হয়েছে এবং খুব শীঘ্রই স্হায়ী পদক্ষেপ গ্রহন করা হবে।