ওয়াসিম উদ্দিন
মিরসরাই উপজেলা প্রতিনিধি চট্টগ্রাম।
তিন পার্বত্য জেলার প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গমাটি জেলা প্রতিনিধি সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ এর মা জমিলা খাতুন (১০৪) এর জানাযা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সকাল ১১টায় মরহুমার নিজবাড়ি মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের শেখ টোলা গ্রামে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, আত্নীয়স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মরহুমা জামিলা খাতুন ১ শ ৪ বছর বেছে ছিলেন। জীবদ্দশায় তিনি অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
এছাড়াও তিনি স্থানীয়দের কাছে অত্যন্ত সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহলের শুভাকাঙ্খিরা।
সাংবাদিক মকসুদ আহমদ সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং সবাই জেনো উনাকে মাফ করে দেয় এই আর্জি করেছেন।
