
রানা ইস্কান্দার রহমান
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ১৮ অক্টোবর বিকাল তিনটার দিকে ইদিলপুর ইউনিয়নের মহিপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শান্তি, ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ইদিলপুর ইউনিয়নের জাতীয়তাবাদ দল বিএনপির আহবায়ক,আবু সাঈদ মোঃ সাহারুল হুদার সভাপতিত্বে ও সদস্য সচিব,জাহিদ রেজা স্বপন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক,জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড,আব্দুল হালিম প্রামানিক, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান সামছুল,বিশেষ অতিথি, সদস্য সচিব,আব্দুস সালাম,উপজেলা বিএনপির উপদেষ্টা কৃষি বিদ সামিউর রহমান,গাইবান্ধা জেলা তাঁতীদলের আহবায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, সাদুল্লাপুর উপজেলা যুবদলের আহবায়ক মাইদুল ইসলাম মিঠু, সদস্য সচিব রেজওয়ান হাসান সুজন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন কবির,সদস্য সচিব মশিউর রহমান, ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ সোহান, সদস্য সচিব পারভেজ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মিশর, শ্রমিক দলের সভাপতি মাহবুবার রহমান সরকার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষক দলের আহবায়ক শফিয়াজ্জামান,সদস্য শফিকুল ইসলাম সহ সাদুল্লাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ইদিলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রতন মিয়া,সদস্য সচিব আমজাদ হোসেন ভূট্টু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,ধাপেরহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা মন্ডল, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ মিলন বিএসসি, মাসুদ শেখ, ধাপেরহাট ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ধাপেরহাট ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য নুর আলম, বুলু,খোর্দ্দকোমরপুর ও ভাতগ্রাম ইউনিয়নে নেতৃবৃন্দ।