
মোঃ নাহিদ হাসান, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া সলঙ্গার ভোটের মাঠ চাঙ্গা রাখতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফারহাদ আলী।নির্বাচনীয় নেতৃত্ব দিচ্ছেন সিরাজগঞ্জ জেলা সহ তার নিজ উপজেলা উল্লাপাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জানুয়ারি নৌকা মার্কার ভোট বৃদ্ধির জন্য নিরলস ভাবে উল্লাপাড়া উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তাদের সাথে নিয়ে ভোটের মাঠে মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ ফরহাদ আলী উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের কৃতি সন্তান,গর্বিত উল্লাপাড়া সহ উধুনিয়া ইউনিয়নের মানুষ। উল্লাপাড়া গণ- মানুষের নেতা জনাব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি বলেন আমি আমার তরফ থেকে খুবই খুশি আমার উপজেলায় এমন কৃতি সন্তান পেয়ে, এবং ছাত্রলীগের সকল নেতা – নেত্রবৃন্দীদের নিয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ফরহাদ আলী কাজ করছেন , আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।