ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের দিকনির্দেশনায় ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধানে নগরের গুরুত্বপূর্ণ স্থান সহ ৪৬৫টি পয়েন্টে বর্জ্য অপসারণের কাজ করেছে মসিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
নগরীর কোরবানি পশুর বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে কাজ করেছে ০৬ শত পরিচ্ছন্নকর্মী, ২২ টি ট্রাক এবং ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও ফিনাইল।
চ্যালেঞ্জের সফলতা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করেছেন মসিকের বর্জ্য কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম।
একটি পরিস্কার পরিচ্ছন্ন নগর গড়তে নিয়মিত কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং আপনাদের সচেতনতা ও সহযোগিতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
