
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন,বিএনপি ১৫ সালের পর থেকে কোন আন্দোলন করতে পারে নাই, তারা এই আন্দোলনের নামে দেশে ৯০ দিন হরতাল, সন্ত্রাস ও অচল করার জন্য পায়তারা করেছে,তারা মানুষকে পুরিয়ে মেরেছে,গাড়িতে আগুন দিয়েছে,রেল লাইন তুলেছে, স্কুল কলেজ তুলেছে তাও সরকার টিকে আছে,
আমাদের প্রধান উৎস হলো জনগন।
তিনি আজ বিকালে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেওয়ার আগে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন,আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশী-বিদেশী ষঢ়যন্ত্র হচ্ছে। দেশের জনগনই হচ্ছে আমাদের মুল শক্তি। দেশের জনগনকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি তবে দেশী-বিদেশী কোন ষঢ়যন্ত্রই সফল হবে না।নিশ্চিত করতে আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবন্ধ থাকতে হবে। এখন থেকেই নৌকা মার্কার নির্বাচনী প্রচারনা করতে হবে। একই সাথে দেশের উন্নয়ন চিত্র তৃনমুল পর্যায়ের জনগনের কাছে তুলে ধরতে হবে।
এসময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি,আতাউর রহমান খান এমপি,হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি,আহসানুল ইসলাম টিটু এমপি,ছানোয়ার হোসেন এমপি,ছোট মনির এমপি,খান আহমেদ শুভ এমপি সহ জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।