
গিয়াসউদ্দিন রবিন
মিরপুর প্রতিনিধি
ঢাকা ১৬ আসন ০২,০৩,০৫, ও ০৬ এই চারটি ওয়ার্ড নিয়ে গঠিত সংসদীয় ১৮৯ নং আসন, পল্লবী রূপনগর থানা এই আসনের আওতাভুক্ত। স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে এই আসনটি খুবই গুরুত্ব বহন করে।
২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এই আসন থেকে পর পর তিনটি নির্বাচনে ইলিয়াস মোল্লা এখানকার সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোরের বাংলা নিউজের এক সমীক্ষা প্রতিবেদন করা হয় তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে।
ঢাকা ১৬ আসনের অধিকাংশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এককভাবে ইলিয়াস মোল্লাকে আবারও নৌকার মাঝি হিসেবে দেখতে চায়।
যুবলীগ কর্মী বাউনিয়াবাদের জলিল জানায় বিগত বিএনপি জামাত সরকারের আমলে ঘরে থাকতে পারতাম না ব্যবসা-বাণিজ্য সব বন্ধ হয়ে গিয়েছিল, পরিবারের খরচ চালাতে পারতাম না তখন ইলিয়াস মোল্লা আমাদের পাশে ছিল । প্রতিদিন থাকার ব্যবস্থা করে দিত, বাসায় বাজার খরচের টাকাটা পর্যন্ত দিয়ে দিত। প্রতিনিয়ত জিজ্ঞেস করত তোমার স্ত্রী সন্তানরা কি খেয়েছে তাদের বাসায় বাজার দিয়েছো, আমরা ইলিয়াস মোল্লাকেই আবারও ১৬ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।
৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান যুবলীগ কর্মী রমজান আলী রিপন ভোরের বাংলা নিউজকে জানায় নিজের পড়াশোনার খরচ সহ বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষকে নিয়ে গিয়েছি কখনো খালি হাতে ফিরাই নাই, এমনও সময় গভীর রাতে গিয়েছি বাসার দারোয়ান না করে দিয়েছে এখন দেখা করা যাবে না কিন্তু উনি সিসিটিভির ফুটেজ দেখে ভিতরে ডেকে নিয়ে গেছে কি বাবা কেন এসেছো কি প্রয়োজন এত রাত্রে সমস্যার কথা বলতেই সমাধান করে দিলেন। যেই নেতা আমাদের সুখে দুঃখে পাশে থাকে তাকেই তো আমরা চাইবো আমরা নৌকার মাঝি হিসেবে ইলিয়াস মোল্লাকে এককভাবে চাই, তিনি শুধু রাজনৈতিক নেতাকর্মী না এই আসনের সমস্ত জনগণ যে কোন সময় তার কাছে যেতে পারে সব ধরনের সাহায্য সহযোগিতা তার কাছ থেকে সকলেই পায় কখনো কেউ নিরাশ হয় না আপনারা খোঁজ নিয়ে দেখেন এলাকার নিম্ন শ্রেণীর মানুষগুলো এক কথায় বলবে ইলিয়াস মোল্লা ভালো লোক।
মিরপুর ১২ নম্বরের আওয়ামী লীগ কর্মী সুজন, রুপ নগরের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ কর্মী মনির, পলাশ নগরে আওয়ামী লীগ কর্মী নয়ন, মিরপুর ১১ নম্বরের বিহারী ক্যাম্পের বাসিন্দা মোঃ সালাম সহ বিভিন্ন নেতাকর্মীরা ভোরের বাংলা নিউজকে জানায় ঢাকা ১৬ আসনে ইলিয়াস মোল্লার বিকল্প আর কেউ নেই।
ভোরের বাংলা নিউজের প্রতিবেদককে পল্লবী রুপনগরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা বলেন আমাদের প্রত্যাশা আগামীতে অবশ্যই আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ইলিয়াস মোল্লাকেই মনোনয়ন দেবেন এবং আমরা আবারো তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করিয়ে নিয়ে আসবো।
৫ নং ওয়ার্ড যুবলীগ কর্মী এমদাদুল হাসান ইমন ভোরের বাংলা নিউজকে জানায় সকল রাজনৈতিক সামাজিক কর্মকান্ডে আমরা সব সময় তার উপস্থিতি পাই, এমনও সময় হয়েছে এক যুবলীগ কর্মী রিকশাচালক তার মেয়ের বিয়ের দাওয়াত নিয়ে গিয়েছি কিন্তু তিনি নিরাশ করেননি আর্থিকভাবে সাহায্য করেছেন এবং সশরীরে এসে উপস্থিত হয়েছেন। আমি নিজেও শারীরিকভাবে কিছুদিন অসুস্থ ছিলাম প্রতিনিয়ত তিনি আমার খোঁজ খবর নিয়েছেন। তাই ঢাকা ১৬ আসনে ইলিয়াস মোল্লার বিকল্প আর কেউ নেই।
বর্তমান সংসদ সদস্য এর আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা মিরপুরের মোল্লা পরিবারের সন্তান। তিনি ২০০৮,২০১৪,ও ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার পিতা আলহাজ্ব হারুন মোল্লা এই আসনের সাবেক পৌরসভার চেয়ারম্যান ও সংসদ সদস্য ছিলেন।