
বিনোদন ডেস্ক
সাবেক ভারতসুন্দরী পুজা বাত্রা ৪৫ বছর বয়সেও দুর্দান্ত সব গ্ল্যামারাস ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন। বলিউডের হিন্দি ছবিতে অভিনয়ে তার আত্মপ্রকাশ ঘটেছিল অনিল কাপুর ও টাবু অভিনীত ফিল্ম ‘ভিরাসত’ এর মাধ্যমে। এই ছবিতে অনিলের আধুনিকা প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন পুজা। এটা দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করতে শুরু করেন পুজা। কিন্তু আচমকাই অন্তরালে চলে যান এই দীর্ঘকায় গ্ল্যামারগার্ল। নিজের ফিল্ম ক্যারিয়ারের সুবর্ণ সময়ে পুজার অন্তরালে চলে যাওয়ায় কার্যত: সবাই অবাক হয়েছিলেন।
অনেকেই বিয়ের পর নিজের সংসার সামলাতে গিয়ে ক্যারিয়ার বিসর্জন দেওয়ার মতো পথে হেঁটেছিলেন পুজাও। সেই সময় তার কাছে আসতে শুরু করেছিল হলিউডের প্রস্তাব। কিন্তু সেগুলো ফিরিয়ে ২০০২ সালে আমেরিকা প্রবাসী দীর্ঘদিনের প্রেমিক ডঃ সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে পুজা পাড়ি দেন প্রবাসে। পুজা ভেবেছিলেন, ধীরে ধীরে হলিউডেই গড়বেন নিজের ফিল্ম ক্যারিয়ারের নতুন ইনিংস। কিন্তু তার স্বামী যথেষ্ট রক্ষণশীল ছিলেন, কিন্তু পুজা এটা বিয়ের আগে বুঝতে পারেননি। সোনু তাকে বাধ্য করেন অভিনয় ছাড়তে। একসময় শারীরিক ও মানসিক নির্যাতন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পুজা। এরপর তিনি ফিরে আসেন ভারতে। আবারও অভিনয় শুরু করেন পুজা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে।
জানা যায়, নিজের বলিউড কামব্যাক ইনিংসে পুজা ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পেতে শুরু করেন। সেগুলো গুরুত্বপূর্ণ চরিত্র ছিল না। এই কারণে ধীরে ধীরে আবারও অভিনয় থেকে সরে যান পুজা। বর্তমানে একাধিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট করেন তিনি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন পুজা। ২০১৯ সালে তিনি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন। সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা নবাব শাহ’র সাথে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও পুজা যথেষ্ট অ্যাকটিভ। সাম্প্রতিক কালে তার বিকিনি পরিহিত ভিডিও নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।
জানা গেছে, স্বামীসহ ফিনল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে রিসোর্টে হট সওনা নেওয়ার পর বরফ ঠান্ডা জলে ডুব দিয়েছিলেন পুজা। এটি ছিল তার ভিডিও। ভিডিওতে পুজার পরনে রয়েছে নীল সাদা রঙের ফ্লোরাল প্রিন্টেড বিকিনি। বিকিনির ডিপ নেকলাইনের কারণে দৃশ্যমান হয়েছে পুজার ক্লিভেজ। দীর্ঘদিন পর আবারও যথেষ্ট খোলামেলা রূপে দেখা মিলল পুজাকে। চুলে বাঁধা রয়েছে বান। কোনো মেকআপ করেননি তিনি। ঠোঁট রাঙিয়েছেন গোলাপি রঙের লিপস্টিকে। ডান হাতের দুই আঙুলের সাহায্যে ‘ভিকট্রি’ দেখিয়ে ঠান্ডা জলে ডুব দিয়েছেন পুজা। ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই পুজার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে ভেসেছেন নস্টালজিয়ায়।