
লোহাগাড়া প্রতিনিধি
সুকুমার নাথ
নিয়মিত ধারাবাহিকভাবে লোহাগাড়ায় বিভিন্ন ওয়ার্ডে অবৈধ মাটি কাটা অবৈধ পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাখ লাখ টাকা জরিমানা করে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ও এসিলেন্ড মহোদয়।
১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তন সভাকক্ষে লোহাগাড়ায় মাটি খেকো ও পাহাড়ের খেকোর বিরুদ্ধে প্রতিরোধ কল্পে জরুরি সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান।
সভায় আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম ওসি, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারি পরিচালক আফজাল হোসেন,লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,সহকারি বনসংরক্ষক কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ মোঃ দেলোয়ার হোসেন, পদুয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, সকল ইউ পি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকগণ,উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারি ভূমি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, মাটি, বালু উত্তোলন ও পাহাড় কাটার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর ।। আমরা প্রতিদিন মাটির টপসয়েল কাটার দায়ে, পাহাড় কাটার দায়ে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে যাচ্ছি। মাটি ও পাহাড়ের বিরুদ্ধে প্রতিরোধ গঠন কল্পে লোহাগাড়ায় বাস্তবায়ন কমিটি ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। মাটি, পাহাড় কাটার সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা বলে কঠোর ভাবে হুশিয়ারি দেন।।