
শরণখােলা (বাগেরহাট) প্রতিনিধি
সুদরবনের অভায়রণ্যে মাছ ধরতে না দেয়ায় শরণখােলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ হাওলাদারের নেতৃত্বে ১০/১২ ব্যক্তি বনরক্ষীদের উপর হামলা চালিয়ছে। হামলায় বন বিভাগর শরণখােলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান, ফরেষ্টার মতিউর রহমান ও স্পিড বােট ড্রাইভার সিরাজুল ইসলাম গুরুত্বর আহত অবস্থায় উপজলা স্বাস্য কমপ্লক্স ভর্তী হয়েছেন। এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লখসহ অজ্ঞাত আরাে ৭-৮ জনকে আসামী করে শরণখােলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শুক্রবার (২২মার্চ) মোঃ জসিম নামে এক জনকে গ্রেফতার করছে।
শরণখােলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, শরণখাোলা উপজলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান হাওলাদার ও সাইফুল ইসলাম রুবেল খলিফা সুদরবনের অভয়ারেণ্য মাছ ধরার জন্য তাকে চাপ প্রয়ােগ করে আসছিলো। কি তাদের এই অনৈতিক দাবী না মানলে তারা আমাকে সহ বনরক্ষীদের বিভিন্ন সময় হুমকি দিতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার (২১মার্চ) দুপুরে আন্তর্জাতিক বন দিবস পালন শেষে বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমকে এগিয়ে দিতে শরণখােলা রেঞ্জ সংলগ বাজারের খেয়াঘাট পৌছানাে মাত্র পরিকল্পিতভাবে আসাদুজ্জামান হাওলাদার ও সাইফুল ইসলাম রুবেল খলিফার নেতৃত্বে ১০/১২ ব্যক্তি তাদের উপর অর্তকিত হামলা চালায়। হামলায় তারা তিনজন গুরুতর আহত হন।
শরণখােলা থানার অফিসার ইন চার্জ এইচ এম কামরুজ্জামান বলেন, এঘটনায় বন বিভাগর বগী ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার মাঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে মোঃ আসাদ হাওলাদার, সাইফুল ইসলাম রুবেল খলিফা, মাসুদুর রহমান রনি, আমির হাসান চয়ন, মাোঃ জসিমসহ আরাে ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় একটি মামলা করেছন। মামলার আসামী মোঃ জসিমকে গ্রেফতার করা হয়ছে। অন্যান্য অসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এব্যপারে উপজলা আওয়ামীলীগের সহ – সভাপতি ও উপজলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন বলেন, একজন কর্মকর্তাসহ বনরক্ষীদের মারধর এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। এঘটনায় জরিত যই হােক তাদের আইনের আওতায় শাস্তি পেতে হবে।